রিকশা শ্রমিক

রিকশা গ্যারেজে কুরআনের আলো

বেসরকারী তথ্যমতে বর্তমানে বাংলাদেশে রিকশা শ্রমিকের সংখ্যা ৫০ লাখেরও বেশি। দারিদ্রতা আর পরিবারের অসচেতনার কারণে অনেকে শৈশবেই শিক্ষা-দীক্ষা ও কুরআনের আলো থেকে বঞ্চিত হয়েছে। শৈশবে মক্তব বা মাদরাসায় না পড়ার কারণে অনেকে সূরা ফাতিহা এমনকি কালিমা টুকুও বিশুদ্ধভাবে পড়তে জানেন না।

শিক্ষার অভাব ও নানা প্রতিকূলতার কারণে বর্তমানে অনেক রিকশার গ্যারেজ মাদক, জুয়া ও অনৈতিকতার আখড়ায় পরিণত হয়েছে। শ্রমিকরা সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন, রাতে তা মাদক সেবন আর জুয়া খেলে নষ্ট করেন।

এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা দেশের প্রতিটি রিকশা গ্যারেজ ইশার নামাজের পর এক ঘন্টার মক্তব চালু করে শ্রমিকদের জন্য পবিত্র কুরআন, সূরা-কিরাত ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শিক্ষার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য রিকশার গ্যারেজে এই খেদমত চালু হয়েছে।

আসুন, আমরা সম্মিলিতভাবে রিকশা শ্রমিকদের পাশে দাঁড়াই। মাদক ও অনৈতিকতার অন্ধকার থেকে ফিরিয়ে এনে তাদের হৃদয়ে জ্বালিয়ে দিই কুরআনের আলো, ঈমানের নূর ও নৈতিকতার প্রদীপ।” আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করুন এবং উম্মাহর নাজাতের উসিলা বানিয়ে দিন।