আমরা একদিকে যেমন হিজড়া জনগোষ্ঠী, বেদে সম্প্রদায়, রিকসা শ্রমিক ও দুস্থ-এতিমসহ আট শ্রেণির অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে পবিত্র কুরআন ও নৈতিক শিক্ষা প্রদান করে তাদেরকে আত্মমর্যাদাশীল করার চেষ্টা করছি- অপরদিকে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদে পরিণত করার জোর প্রয়াস চালিয়ে যাচ্ছি।
আলহাদুলিল্লাহ, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং ব্যাপক ফায়দাও আমরা অনুভব করছি।
আল্লাহ যেন আমাদের খেদমতকে উম্মাহর হেদায়াত ও নাজাতের উসিলা হিসেবে কবুল করেন এবং যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমীন —